ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে হ্যাকিংয়ে অভিযুক্ত একজন গ্রেপ্তার

চট্টগ্রামে হ্যাকিংয়ে অভিযুক্ত একজন গ্রেপ্তার
×

গ্রেপ্তার সালমান মোহাম্মদ ওয়াহিদ- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০১:৩৪

চট্টগ্রামে সালমান মোহাম্মদ ওয়াহিদ নামে এক অভিযুক্ত হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার আগ্রাবাদের কর্মাস কলেজ রোর্ড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।

খুলশী থানার ওসি প্রনব চৌধুরী জানান, হ্যাকার সালমান ওয়াহিদের বিরুদ্ধে ২১ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে থানায়। সেই মামলায় তাকে বৃহস্পতিবার আগ্রাবাদের কর্মাস কলেজ রোর্ড এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জ্জিগাসাবাদ করার পর সালমানকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে  হ্যাকিং করে ব্ল্যাকমেইল করার বহু অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ওয়াহিদ নগরীর সদরঘাট থানার কর্মাস কলেজ রোডের আবদুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের আরেকটি মামলায় সম্প্রতি আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।


আরও পড়ুন

×