কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৪:১৮ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ০৪:৩১
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ আরও ছয়জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসিইউতে দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা যান।
বৃহস্পতিবার সকালে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
কুমেক হাসপাতাল সূত্র জানায়, আইসোলেশন ও করোনা ওয়ার্ড এবং আইসিইউতে মারা গেছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলী মিয়ার ছেলে আবদুল খালেদ (৬৫), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নুরুজ্জামানের মেয়ে আমেনা বেগম (৭৭), চাঁদপুর শাহারাস্তি উপজেলার আবদুল হাকিমের ছেলে আবদুল লতিফ (৮০), একই উপজেলার আলী আক্কাসের মেয়ে হোসনে আরা (৬০), ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মহিউদ্দিন (৫৫) এবং কুমিল্লার সন্দেশ পাড়া এলাকার মৃত জাবেদ আলীর মেয়ে রাইতার নেছা (৬৫)।
উল্লেখ্য, এ পর্যন্ত মেডিকেলের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫০ জন।
অন্যদিকে, জেলা সিভিল সার্জন অফিসের সূত্রমতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩০ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৫০ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩০ জন।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- মৃত্যু
- কুমেক
- চট্টগ্রাম
- কুমিল্লা