আড়াইহাজারে নসিমনের ধাক্কায় শিশু নিহত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৫:৫৬ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ০৮:১২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় তানহা নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানহা ওই এলাকার অহিদ মিয়ার মেয়ে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে তানহা বাড়ির সামনে খেলা করছিল। এই সময় মাল বোঝাই একটি নসিমন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। স্থানীয়রা নসিমনটি আটক করলেও চালক পালিয়ে যায়। পুলিশ চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।