ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সড়কে রশি টেনে ডাকাতির চেষ্টা, ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ গেল বাইক আরোহীর

সড়কে রশি টেনে ডাকাতির চেষ্টা, ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ গেল বাইক আরোহীর
×

প্রতীকী ছবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৪৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রশি টেনে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ঢালার মইগ্যার মার চড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালায় ৬-৭ জনের একটি ডাকাত দল রাস্তায় রশি টেনে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় কক্সবাজার থেকে মোটর-সাইকেলযোগে উখিয়া উপজেলার শিয়াপাড়ার মাহমুদুল হক (৪০) চকরিয়া সদরে যাচ্ছিলেন। ডাকাতদল তাকে আটকে ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। এ সময় নুর হোসেন ও এহসানুল কাদের সৈকত নামে আরও দুইজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। 

আরও পড়ুন

×