ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছবি এঁকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ

ছবি এঁকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১১:২৪

ফরিদপুরে একটি ব্যতিক্রমী আয়োজন করে স্বেচ্ছাসেবী নারী উন্নয়ন সংগঠন নন্দিতা সুরক্ষা। নানা বয়সী নারীরা ছবি এঁকে তাৎক্ষণিকভাবে রং ও তুলির আঁচড়ে কেমন জীবন চান সেটি তুলে ধরেন। এই আয়োজন এর নাম ছিল ‘সিস্টারস নেটওয়ার্ক রিকানেক্ট: রিক্লেইমিং স্পেস, রিক্লেইমিং ডিগনিটি’।

মঙ্গলবার বিকেলে ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিস ও নন্দিতা সুরক্ষার উদ্যোগে ফরিদপুরের বেল পিয়াটো চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। এতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল— নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদের সঙ্গবদ্ধ হওয়া, পারস্পরিক সংযোগ বাড়ানো ও সিস্টারহুড তৈরি করা।

অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, সহিংসতা প্রতিরোধে একে অপরের পাশে দাঁড়ানো, অভিজ্ঞতা ভাগাভাগি করা এবং সম্মিলিত কণ্ঠস্বর তোলা অত্যন্ত জরুরি।

এছাড়া মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে আয়োজনে আলোচনা হয় ট্রমা, ডিপ্রেশন ও সামাজিক চাপ মোকাবিলায় নারীদের ভূমিকা নিয়ে। একইসঙ্গে অনুষ্ঠিত হয় ‘নারীর জন্য কেমন সমাজ চাই’ শীর্ষক আর্টিভিজম সেশন, যেখানে অংশগ্রহণকারীরা চিত্রকলা ও সৃজনশীল প্রকাশের মাধ্যমে তাঁদের ভাবনা ও স্বপ্নের সমাজের রূপরেখা উপস্থাপন করেন।

এই অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও প্রেক্ষাপট থেকে আসা মোট ৩২ জন নারী অংশ নেন। তাদের মধ্যে ছিলেন তরুণ, কর্মজীবী নারী, শিক্ষক, ছাত্রী, দলিত নারী, আইনজীবী, নারী উদ্যক্তা, চিত্রশিল্পী  ও নারী নেত্রী সহ বিভিন্ন ধারার নারীরা। সবাই মিলে অনুষ্ঠানটিকে করে তোলেন প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

আয়োজক নন্দিতা সুরক্ষার ভাইস প্রেসিডেন্ট  তাহিয়াতুল জান্নাত রেমি আশা প্রকাশ করে জানান, এই ধরনের উদ্যোগ নারীদের পারস্পরিক সংযোগকে আরও শক্তিশালী করবে এবং সহিংসতামুক্ত, মর্যাদাপূর্ণ ও সমতার সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×