ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

ফড়িং ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ফড়িং ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
×

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ০৭:৪০ | আপডেট: ২৬ জুলাই ২০২০ | ১১:০১

ফড়িং ধরাকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার পুখুরিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় বাদশা সিকদার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও তিন নারী।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত বাদশা সিকদারের স্ত্রী জুলেখা বেগম জানান, দুপুরে তার নাতি আব্দুল্লাহ ফড়িং ধরতে গেলে পাশ দিয়ে যাওয়া প্রতিবেশী যুবক সাগরের গায়ে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সাগর আব্দুল্লাহকে লাঠিপেটা করে। এ সময় তিনি তার স্বামী বাদশা ও পরিবারের অন্য সদস্যরা ঠেকাতে গেলে সাগরসহ তার সহযোগীরা তাদের রামদা ও লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বাদশার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×