ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

বিদ্যুতের খুঁটিতে উঠে পানিতে লাফ, প্রাণ গেল কিশোরের

বিদ্যুতের খুঁটিতে উঠে পানিতে লাফ, প্রাণ গেল কিশোরের
×

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২৩:২৩

কিশোরগঞ্জের নিকলীতে বিদ্যুতের খুঁটিতে উঠে পানিতে লাফ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোনায়েম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কারপাশা ইউনিয়নের বাগুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মোনায়েম ওই গ্রামের রবু মিয়ার ছেলে।

কারপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল উদ্দিন জানান, শনিবার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে হাওরের পানিতে গোসল করতে যায় মোনায়েম। একপর্যায়ে সে পানির মধ্যে থাকা বিদ্যুতের খুঁটিতে উঠে লাফ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ৯ ঘণ্টা পর রাত ১০টার দিকে পানির নিচ থেকে মোনায়েমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ বাড়িতে নেওয়ার পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×