কুড়িগ্রামে করোনায় আক্রান্তের আরও ১৮ জন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ০৯:৫৭
কুড়িগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৮ জন।
রোববার বিকেলে ৩০ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তারমধ্যে ১৮ জন পজিটিভ। এদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, উলিপুরে ২ জন, নাগেশ্বরীতে ২ জন এবং রৌমারীতে ১ জনের ফলাফল পজিটিভ। এনিয়ে জেলায় ৪৩৭ জন আক্রান্ত হলেন।
রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়েলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরি এবং ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে মোট ৩ হাজার ৩৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ওই ৪৩৭ জনের ফলাফল পজিটিভ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ২২ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এনিয়ে রোববার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ১৪৫ জন। মেয়াদ শেষ হওয়ায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টিন থেকে অবমুক্ত করা হয়েছে ২ হাজার ৭৩০ জনকে।
মো. হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত ৩ হাজার ৮৮৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ৩ হাজার ৩৯৪ জনের। তারমধ্যে ৪৩৭ জনের ফলাফল পজিটিভ। এদের মধ্যে ৬ জনের মৃত্যু ঘটেছে। আর ২২৪ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছেন। এছাড়া জেনারেল হাসপাতালে ৪ জন এবং রৌমারী উপজেলা হাসপাতালে ৪ জন মোট ৮ জন করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ডে এবং ১৯৯ জন নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।