ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ১০:৫৫

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্ট তার করোনা পজেটিভ আসে। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার ওসমানী মেডিকেলের ল্যাবে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যাদের মধ্যে দু'জন চিকিৎসক আছেন।

এর আগে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী, মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন

×