ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

সিলেটে বিভাগে করোনায় মোট মৃত্যু ১৩৫

সিলেটে বিভাগে করোনায় মোট মৃত্যু ১৩৫
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ১১:৪১

সিলেট বিভাগের চার জেলার করোনাভাইরাস মোট ১৩৫ জন মারা গেছেন। তাদের মধ্যে সিলেট জেলায় ১০১ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জ ১০ জন ও মৌলভীবাজারে ১০ জন। রোববার সিলেট জেলায় নতুন করে আরও ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। 

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে; যাদের সবাই সিলেট জেলার বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগে মোট ৭ হাজার ৪৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যাদের মধ্যে সিলেট জেলায় মোট ৪ হাজার ৩০ জন। এছাড়া সুনামগঞ্জে মোট করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৪২১ জন। এছাড়া হবিগঞ্জে মোট এক হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ৯১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

রোববার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৭ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই দুটি ল্যাব শনাক্ত হওয়া ৭৪ জন করোনা রোগীর মধ্যে সিলেটের ৪৮ জন ও সুনামগঞ্জের ২৪ জন। এছাড়া মৌলভীবাজারের একজন ও হবিগঞ্জের একজনের করোনা শনাক্ত হয়েছেন।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, নতুন শনাক্তদের মধ্যে ২৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি তিন জেলার একজন করে আক্রান্ত হয়েছেন।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, রোববার শনাক্ত ৪৭ জনের মধ্যে সিলেট জেলার ২৪ জন ও সুনামগঞ্জের ২৩ জন। এদিন সিলেটের ৭৮ জন ও সুনামগঞ্জের ৯৫ জনসহ ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন

×