ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
×

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ২১:৩৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ২১:৪০

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের হাজীটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজীটারি এলাকার এলাহি বকসের ছেলে নুর ইসলাম (৫০) ও দেলোয়ার হোসেন (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পল্লী বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ নুর ইসলাম ও দেলোয়ার হোসেনের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গরমে অতিষ্ঠ হয়ে তারা আজ সকালে নিজ উদ্যোগে খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাই গুরুতর আহত হন।‌ পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। 

বিদ্যুৎপৃষ্টে নিহতের বিষয়টি কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×