ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল যুবকের

সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল যুবকের
×

নাঈম উদ্দীন রবিন।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ১০:৫২ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ | ১১:১৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাঈম উদ্দীন রবিন নামে (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকার তিতাগাজি বাড়ির আবুল খায়েরের ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, রবিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮-১০ দিন আগে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছিল। গত সোমবার রাতে হঠাৎ আবারও অসুস্থতা বোধ করে। রাত ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু নেগেটিভসহ তার শরীরের অবস্থা ঠিক থাকায় বাড়িতে পাঠিয়ে দেন চিকিৎসকরা। ওইদিনই রাত দুইটার দিকে পেটে তীব্র ব্যথা হওয়ায় তাকে ফের হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে অক্সিজেন লেভেলও কমে যায়। অবশেষে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায় রবিন। বিকেলে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
‎বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামের ক্লিনিক্যাল ট্রপিক্যাল বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুনুর রশিদ বলেন, ডেঙ্গু রোগীর জ্বর কমে যাওয়া মানে সুস্থ হয়ে যাওয়া নয়। ডেঙ্গু জ্বর দুই ধরনের। একটি সাধারণ ডেঙ্গু জ্বর অন্যটি ডেঙ্গু হেমোরহ্যাগিক। সাধারণ ডেঙ্গু জ্বরে প্লাটিলেট গণনা এবং পিসিভি স্তর স্বাভাবিক থাকে এবং কোনো রক্তক্ষরণ বা শক পাওয়া যায় না। তবে ডেঙ্গু হেমোরহ্যাগিকের ক্ষেত্রে জ্বর হ্রাসের পরে আরও খারাপ লাগে এবং সেখানে প্লাটিলেট গণনা হ্রাস ও পিসিভি পরিবর্তন হতে পারে। পিটি হেমোডাইনামিকভাবে অস্থির হয়ে উঠতে পারে। এই বিষয়গুলো লক্ষ রাখতে হবে।

আরও পড়ুন

×