ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

রাজশাহীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫
×

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো 

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ১৫:৪৮

রাজশাহীর গোদাগাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগ্রাম এলাকার সাফিনা পার্কের সামনে দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন- গোদাগাড়ীর দেওয়ানপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (৬৫) ও জলসরি (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হামিম আলী (১৭), নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের একরামুল হক (৫৪) এবং রনি আহমেদ (২২)।

স্থানীয়রা জানায়, বিক্রেতা সিলিন্ডারে থাকা হিলিয়াম গ্যাস বেলুনে ভরছিলেন। তখন সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বেলুন বিক্রেতাসহ পাঁচজন গুরুতর দগ্ধ হন।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে রায় জানান, আহত সবাইকে বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শারিরীক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন

×