স্কুলের বন্ধুদের মধ্যে মারামারিতে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
শিক্ষার্থী তানভীর। ছবি-সংগৃহীত
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ১৯:২৭
চট্টগ্রামের হাটহাজারীতে স্কুলের বন্ধুদের মধ্যে মারামারিতে তানভীর (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে হাটহাজারী পৌরসভার আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
পুলিশ জানায়, নিহত তানভীর হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর মুন্সিপাড়া এলাকার আব্দুল বারেকের ছোট ছেলে। সে একই এলাকার আলীপুর রহমানীয় স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়া সমকালকে জানান, আমরা ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানাচ্ছি।
- বিষয় :
- মারামারি
- শিক্ষার্থী
- নিহত
