ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঐক্যে ফাঁটল ধরলে নির্বাচনে বড় ক্ষতি হবে: শহীদ উদ্দীন চৌধুরী

ঐক্যে ফাঁটল ধরলে নির্বাচনে বড় ক্ষতি হবে: শহীদ উদ্দীন চৌধুরী
×

জেলা শ্রমিকদলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ০১:৫০ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ | ০১:৫১

বিএনপি ও জোটের নেতাদের উদ্দেশ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘পক্ষে-বিপক্ষে অতিরিক্ত বক্তব্য দিয়ে জাতীয় ঐক্যের ভেতর বিভক্তি সৃষ্টি করবেন না। ঐক্যে ফাঁটল ধরলে দেশ ও আসন্ন নির্বাচনে বড় ক্ষতি হবে। ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিতে পারে, তবে সুযোগ দেওয়া হবে না এবং দেওয়া যাবে না।’

শুক্রবার দুপুরে শহরের নিজ বাসভবনে জেলা শ্রমিকদলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘আগামী নির্বাচনকে ভণ্ডুল ও প্রশ্নবিদ্ধ করতে সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশে-বিদেশে বসে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নির্বাচন ঠেকানোর চক্রান্ত চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ রাজনীতি নয়, করেছে দুর্নীতি ও লুটপাট। গুম-খুন, নির্যাতন চালিয়ে দেশের মানুষকে জিম্মি করে নির্বাচনের নামে ক্ষমতা দখল করেছিল। সেই দুঃশাসনের কারণে তাদের জনশত্রুতে পরিণত হতে হয়েছে।

সভায় জেলা শ্রমিকদলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহীন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সোহেল হোসেন সঞ্চালনা করেন।

আরও পড়ুন

×