ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লায় জামায়াতের কর্মীর পিকআপ ভ্যানে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

কুমিল্লায় জামায়াতের কর্মীর পিকআপ ভ্যানে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১৪:২৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ১৪:৩৮

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুনে জ্বালিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণপাশে উত্তর ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী ফজলুল হক মোল্লার মালিকানাধীন পিকআপ ভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের সঙ্গে রাখেন। সোমবার ফজরের নামাজের পর পিকআপটি নিয়ে চালক ফেনীতে মাছ আনার জন্য ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ভোরে মোটরসাইকেলে করে এসে দুই দূর্বৃত্ত পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পিকআপটি পুড়ে দিয়েছে। এ সময় পাশেই দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। খবর পেয়ে পিকআপ মালিক ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পিকআপ ভ্যানটি পুড়ে যায়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, ফজলুল হক মোল্লা উপজেলা ছাত্র শিবিরের ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কর্মী। তার গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ সমকালকে বলেন, দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুনে পুড়ে দিয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।

আরও পড়ুন

×