ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চসিক মেয়রের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই সিইও বদলি

চসিক মেয়রের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই সিইও বদলি
×

শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ২৩:৫৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের মধ্যে দ্বন্দ্বের মধ্যেই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। তৌহিদুল ইসলাম সমকালকে জানিয়েছেন, তিনি দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে বলা হয়, তৌহিদুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হলো। আগামী ২৩ নভেম্বরের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগ না দিলে ওই তারিখ থেকেই তাকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

চসিকের মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে প্রধান নির্বাহী তৌহিদুল ইসলামের বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। এ কারণে তাঁকে সিটি করপোরেশন থেকে সরানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেন মেয়র। উচ্চতর প্রশিক্ষণ শেষে তিনি যোগ দিতে চাইলে মেয়র তা গ্রহণ করেননি। দুই শীর্ষ কর্মকর্তার বিরোধ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতোমধ্যে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। চসিক মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যে সিইও শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। 

এর আগে গৃহকর জালিয়াতির তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেন মেয়র। একই ঘটনায় তাঁকে অপসারণের দাবিতে চসিক শ্রমিক–কর্মচারীদের একটি অংশ মিছিল-সমাবেশও করে। চসিকের চলমান প্রশাসনিক অস্থিরতার মধ্যেই প্রধান নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ জারি হলো।

আরও পড়ুন

×