রংপুরের মেয়র ও তার স্ত্রী করোনায় আক্রান্ত
মেয়র মোস্তফা ও তার স্ত্রী -সংগৃহীত ছবি
রংপুর অফিস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০ | ০৫:২৫
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও তার স্ত্রী জেলি রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। গত রোববার তাদের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে মেয়র ও তার স্ত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন।
রংপুর সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ বলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান ও তার স্ত্রী জেলি রহমানের জ্বর, কাশিসহ করোনার উপসর্গ দেখা দেয়ায় তাদের নমুনা নেওয়া হয় এবং কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেওয়া হয়। ২ আগস্ট নমুনা পরীক্ষার ফলাফলে তারা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। বর্তমানে মেয়র ও তার স্ত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং ভালো আছেন।
তিনি আরও বলেন, রসিক মেয়র করোনার শুরু থেকে ত্রাণসামগ্রী বিতরণ, করোনা রোগীদের বাড়িতে ফলমূল পাঠানো, নগরীর উন্নয়ন কাজের তদারকিসহ জনগণের সঙ্গে মিশে কাজ করেছেন। দ্রুত সুস্থতার জন্য নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন রসিক মেয়র।