ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না চাচা ভাতিজার, ট্রাকের চাপায় গেল প্রাণ

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না চাচা ভাতিজার, ট্রাকের চাপায় গেল প্রাণ
×

দুর্ঘটনায় নিহত চাচা-ভাতিজা।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ১২:৫০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ১৪:২৯

হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে একটি ট্রাক। এতে মো. রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

রোববার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ স্যারের ছেলে এবং আবিদুল হাসান ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠান। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাহাত নিহত হন এবং আবিদুলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে,পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আরও পড়ুন

×