ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
×

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ১০:১৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুমিরায় অবস্থিত জিপিএইচ কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার পেকুয়া থানার অজান্তিয়া মন্টানা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ রশিদ (৫৫) ও একই এলাকার গুদারপাড় ছোট ছড়া নুরীবাজার এলাকার নুরসাফার ছেলে মন্তাজ (৩০)।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বুধবার বিকেল ৩টার সময় জিপিএইচ ইস্পাত কারখানার দুই শ্রমিক মিল সংলগ্ন লেকের বাঁধে দায়িত্ব পালন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমূর্ষু অবস্থায় শ্রমিক মন্তাজকে অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপর শ্রমিক রশিদকে চট্টগ্রাম বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন। 

জিপিএইচ ইস্পাত লিমিটেডের এজিএম (এ্যাডমিন) গোলাম মোক্তাদির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


আরও পড়ুন

×