ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রভাবশালীর বাঁশের বেড়ায় আটকা চলাচলের রাস্তা

প্রভাবশালীর বাঁশের বেড়ায় আটকা চলাচলের রাস্তা
×

কমলগঞ্জের নারায়ণক্ষেত্র গ্রামে বাঁশের বেড়ায় আটকানো পথ সমকাল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

স্থানীয়দের ভাষ্য, রাস্তাটি উন্মুক্ত করতে সহায়তা চেয়ে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত গণমাধ্যমের শরণাপন্ন হন ভুক্তভোগীরা।
গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমস্যা সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামের মজির উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় স্থানীয় মজির উদ্দিন আহমদ চৌধুরীর কেয়ারটেকার সুরানন্দ কর বলেন, নারায়ণক্ষেত্র গ্রামের সুয়ের চৌধুরী ও দিলাই মিয়া বরাবরই অত্যাচারী এবং জবরদখলকারী প্রকৃতির লোক। সুয়েব চৌধুরী ইংল্যান্ডে থাকেন। আর দিলাই মিয়া তাঁর বাড়ি দেখাশোনা করেন। নারায়ণক্ষেত্র গ্রামের চলাচলের অতি গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে মজির উদ্দিন আহমদ চৌধুরীসহ এলাকার ২৫-৩০টি পরিবারের সদস্যরা চলাচল করেন। সুয়েব চৌধুরী দীর্ঘদিন ধরে ওই রাস্তা দখল করার চেষ্টায় ছিলেন। এ লক্ষ্যে রাস্তার শেষ মাথায় বেড়া দিয়ে চলাচলের পথ আটকে দেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ জনপ্রতিনিধিকে অবগত করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সুনীল মালাকার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে সুয়েব চৌধুরীর আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করলে তারা বিষয়টি মীমাংসার কথা জানান। তবে এ ব্যাপারে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে সুয়েব চৌধুরীর পরামর্শে দিলাই মিয়া রাস্তার শেষ প্রান্তে মজির উদ্দিন আহমদ চৌধুরীর জায়গার সামনে পাকা দেয়াল নির্মাণ করতে থাকেন। এতে দিলাই মিয়াকে বাধা দিলে তিনি স্থানীয়দের অমান্য করে কাজ চালিয়ে যান। বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানালে তারা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে তা অমান্য করে পাকা দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে সেখানে স্থায়ীভাবে ঘর নির্মাণ চলমান। 

মজির উদ্দিন আহমদ চৌধুরীর কেয়ারটেকার সুরানন্দ কর বলেন, মজির উদ্দিন আহমদ উপায়ান্তর না পেয়ে গত ১ আগস্ট কমলগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের নির্মাণকাজ বন্ধ রাখতে বলে। থানার মাধ্যমে ৬ সেপ্টেম্বর রাতে মুন্সীবাজার ইউপি কার্যালয়ে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশে বসে। সেখানে কাগজপত্র পর্যালোচনা করে অবৈধভাবে নির্মিত দেয়ালটি অপসারণ করার কথা বলা হয়। বিরোধ নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয় ইউপি চেয়ারম্যানকে। কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আব্দুল হামিদ বলেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সমাধানের দায়িত্ব নিয়েছেন। ইংল্যান্ড প্রবাসী সুয়েব চৌধুরী আগামী ফেব্রুয়ারি মাসে দেশে এলে বিষয়টি সমাধান করা হবে।

আরও পড়ুন

×