বগুড়ায় মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৪
ছবি: সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ০৫:১১
নন্দীগ্রামের সিংজানী এলাকায় বগুড়ার-নাটোর মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে নন্দীগ্রাম থানার টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি হাঁসুয়া, একটি চাকু, একটি দা ও করাত অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন- কাহালু উপজেলার সিধইল গ্রামের ছহির উদ্দিনের ছেলে জাকির হোসেন, একই উপজেলার আইলপুনিয়া গ্রামের সামিউল প্রামাণিকের ছেলে নাজমুল হোসেন, দক্ষিণপাড়ার আহম্মেদ আলীর ছেলে আবদুল্ল্যাহ ও নন্দীগ্রামের ঢাকইর এলাকার মহসিন আলীর ছেলে মানিক সরদার।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, ডাকাতদলের সদস্যরা মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে টহল পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।
- বিষয় :
- ডাকাত গ্রেপ্তার
- বগুড়া
- রাজশাহী
- বগুড়া
- নন্দীগ্রাম