ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই ইসির বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি

নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই ইসির বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
×

ছবি: সমকাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ২১:৪৪

জাতীয় নির্বাচন নিয়ে নানা শঙ্কা সৃষ্টির চেষ্টা আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, আমরা মনে করি এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশ কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই এক বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবে। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশের কমিটি করা দরকার।

শনিবার বিকেলে টাঙ্গাইল শহরে শ্রমিক কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে মাথাল মার্কার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে সাকি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের সঙ্গে সংস্কার অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গেছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই বাংলাদেশে। এই নির্বাচন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের এগুতে হবে। 

শহরের পৌরউদ্যান থেকে মাথাল মার্কার মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ ও সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন।

আরও পড়ুন

×