বিএনপির ফজলুরকে চ্যালেঞ্জ প্রচারে সমাজকর্মী সিগমা
নির্বাচনী প্রচারে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা। ছবি: সমকাল
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ | ০৭:২২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৭
| প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা। বিএনপির প্রার্থীকে নির্বাচনের শক্ত চ্যালেঞ্জ জানাতে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জেলার একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী।
মঙ্গলবার অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে জনসংযোগ করেন কাজী সিগমা। দীর্ঘদিন ধরে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষের পাশে থাকা এবং নানা সামাজিক উদ্যোগের কারণে এলাকায় জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি।
আসন্ন নির্বাচনে জয়ী হয়ে হাওরের উন্নয়নে অবদান রাখতে চান কাজী সিগমা। বলেন, ‘এই এলাকার সঙ্গে আমার শিকড় ও দায়বদ্ধতা রয়েছে। হাওরের স্বাস্থ্যসেবা আর যোগাযোগ ব্যবস্থা বদলানোই আমার প্রধান লক্ষ্য।’
বিএনপির হেভিওয়েট প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে এই সমাজকর্মী ও গবেষক বলেন, ‘যোগ্যতা দিয়ে কাজের মাধ্যমেই প্রমাণ হবে, কে হেভিওয়েট। কথা বলে ভাইরাল হওয়া যায়; কিন্তু আসল পরিচয় আসে কাজে। কে হেভিওয়েট আর কে নয়, তা প্রমাণই বলবে। মার্কা নয়, যোগ্যতাই প্রার্থীর পরিচয়।’
বিজয়ী হতে পারলে হাওরের কৃষকদের জন্য বিনামূল্যে সেচ সুবিধা নিশ্চিত করা, আইসিইউ ইউনিটসহ ৫০ শয্যার হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে কাজী সিগমার। নির্বাচনে এই সমাজকর্মীর অংশগ্রহণ এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- বিএনপি
- ফজলুর রহমান
- সংসদ নির্বাচন
