তেঁতুলিয়ায় নদীতে ভাসছিল যুবকের লাশ
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০১:১৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি এলাকার ডাহুক নদীতে স্থানীয়রা মরদেহটি দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ডাহুক নদীর পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি পানি থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মরদেহ দেখে পরিচয় শনাক্ত করতে পারেনি স্থানীয়রা।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত হয়নি। বয়স ৪০ বছরের মতো। উদ্ধার মরদেহটি মানষিক ভারসাম্যহীন কারও হতে পারে বলে স্থানীয়দের ধারণা। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
- বিষয় :
- পঞ্চগড়
- তেঁতুলিয়া
- মরদেহ উদ্ধার
- লাশ উদ্ধার
