ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আড়াইহাজারে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ, মামলা

আড়াইহাজারে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ, মামলা
×

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০০:১৯ | আপডেট: ১১ আগস্ট ২০২০ | ০০:৫৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। 

ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোমবার রাত ১১টার দিকে অজ্ঞাত চার যুবককে আসামি করে মামলা করেন। 

মঙ্গলবার সকালে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন। 

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে নিজের কর্মস্থল রূপগঞ্জ থেকে কাজ শেষে শ্বশুরবাড়ি আড়াইহাজার ফিরছিলেন ওই নারী। স্থানীয় শান্তিরবাজার এলাকা পার হয়ে তিনি স্ট্যান্ডে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। তখন রাত প্রায় সাড়ে ১০টা। এ সময় চার যুবক তাকে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার কথা বললে ওই নারী অস্বীকৃতি জানান। পরে তারা পাশের একটি নির্জন স্থানে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। 

ভিকটিমের স্বামী জানান, শনিবার রাতে ঘটনাটি ঘটলেও প্রথমে তার স্ত্রী তাকে ঘটনাটি জানাননি। পরে জানতে পেরে সোমবার রাতে থানায় মামলা করেছেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ধর্ষণকারীদের শনাক্ত করার জন্য পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। 




আরও পড়ুন

×