ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হবিগঞ্জের ৪ আসনের দুটিতে জয়ী বিএনপি, এগিয়ে দলটির আরও ২ প্রার্থী

হবিগঞ্জের ৪ আসনের দুটিতে জয়ী বিএনপি, এগিয়ে দলটির আরও ২ প্রার্থী
×

ছবি: গুগল ম্যাপ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:৪৩

হবিগঞ্জের ৪টি আসনে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় রয়েছেন ৪টি আসনের ২৫ জন প্রার্থী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে জেলার ৬৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। এখন পর্যন্ত পাওয়া ভোটে জেলার ৪টি আসনেই এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ৪ প্রার্থী। জেলায় ভোটার ছিলেন ১৮ লাখ ৩৩ হাজার ৬৩১ জন।

হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে ১৭৭ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির ড. রেজা কিবরিয়া (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬৬৮ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা) পেয়েছেন ৪৭ হাজার ৯৬০ ভোট। বেসরকারি ফলাফলে বিএনপির ড. রেজা কিবরিয়া বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ১৫০ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ২৫ হাজার ২০০ ভোট। নিকটতম জামায়াতে ইসলামী সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল বাছিত আজাদ (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৬৩ হাজার ৩১১ ভোট। বেসরকারি ফলাফলে বিএনপির ডা. সাখাওয়াত হাসান বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে ৬১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী জিকে গউছ (ধানের শীষ) পেয়েছেন ৬১ হাজার ২৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমেদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৩ হাজার ১৯৬। বেসরকারি ফলাফলে বিএনপির জিকে গউছ এগিয়ে রয়েছেন। ওই আসনে মোট কেন্দ্র ১৩৭টি।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ১৬২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৮৮ ভোট। নিকটতম বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি পেয়েছেন ৭১ হাজার ৬৬০ ভোট। এই বেসরকারি ফলাফলে বিএনপির সৈয়দ মো. ফয়সল এগিয়ে রয়েছেন। ওই আসনে মোট কেন্দ্র ১৮৩।

এদিকে, জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে বেশ তৎপর অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। প্রতিটি এলাকায় মনিটরিং টিমসহ দায়িত্ব পালন করেছে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা।

আরও পড়ুন

×