ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

সিন্ডিকেটের সিদ্ধান্ত উপেক্ষা করে শিবিরের কমিটি

সিন্ডিকেটের সিদ্ধান্ত উপেক্ষা করে শিবিরের কমিটি
×

সুমন সরকার ও আব্দুর রাকিব

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৫৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ থাকার সিদ্ধান্ত উপেক্ষা করে শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের (২০১৮-১৯ সেশন) সুমন সরকার এবং সেক্রেটারি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের একই সেশনের আব্দুর রাকিব মনোনীত হয়েছেন।

এদিকে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকা অবস্থায় একের পর এক রাজনৈতিক সংগঠনের কমিটি ঘোষণা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি রাত ১০টায় ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বেরোবি শাখার সদস্যদের নিয়ে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের উপস্থিতিতে এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় এই সমাবেশ সম্পন্ন হয়।

সমাবেশে কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। গণনায় সর্বোচ্চ ভোট পাওয়ায় সুমন সরকারকে সভাপতি ঘোষণা করে শপথ পাঠ করানো হয়। পরে সদস্যদের মতামতের ভিত্তিতে আব্দুর রাকিবকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন নবনির্বাচিত সভাপতি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এর আগে ছাত্রদলের ৯ সদস্যের আংশিক কমিটি এবং এখন ছাত্র শিবিরের কমিটি ঘোষণা করা হলো।

আরও পড়ুন

×