ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া

বহিষ্কৃত ছাত্রদল নেতার চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

বহিষ্কৃত ছাত্রদল নেতার চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন
×

 বরিশাল ব্যুরো ও ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি-দোকান দখল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে এক বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গতকাল উপজেলা সদরের শহীদ মিনার সড়কে তাঁর অন্যায়-অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মানববন্ধনে ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা মাহফুজুল ইসলাম উজ্জ্বল, তাঁর ভাই চঞ্চল, ভাগনে তালিব ও সহযোগী রতনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, নিরীহ মানুষের জমি ও দোকান দখল, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের টার্গেট করে হয়রানি করে তারা।  

সমাবেশে বক্তব্য দেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল হাই মৃধা ও শহিদুল ইসলামসহ জেলা ও পৌর যুবদল এবং সাবেক ছাত্রদল নেতারা। তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অভ্যুত্থানের পর উজ্জ্বলকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। তবুও সে প্রভাব খাটিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করছে। 
অভিযোগ অস্বীকার করে মাহফুজুল বলেন, তাঁর প্রতিবেশী আ. হাই মৃধার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। মৃধার নেতৃত্বে একটি চক্র তাঁর বিরুদ্ধে অপ্রচার করছে।

আরও পড়ুন

×