ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘আমরা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই’

‘আমরা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই’
×

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, ‘আমরা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।’
বুধবার সকালে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উদ্যোগে এবং ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ইশতিয়াক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটের মানুষ বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য জনগণের কাছে কৃতজ্ঞ তিনি। জনগণের এই ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে তারা সবসময় কাজ করে যাচ্ছেন।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে মাধবপুর, চুনারুঘাট ও নাসিরনগর উপজেলায় প্রায় ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছে। 

আরও পড়ুন

×