ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

খুলনায় প্রতিপক্ষের দায়ের কোপে যুবক নিহত

খুলনায় প্রতিপক্ষের দায়ের কোপে যুবক নিহত
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০ | ১১:১৮

খুলনা মহানগরীর খালিশপুরে প্রতিপক্ষের দায়ের কোপে হাসিব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে আরও ৩ জন আহত হয়েছেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এছাড়া আহত ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক হাসিব ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। তাদের দায়ের কোপে হাসিব ঘটনাস্থলে মারা যায় এবং ৩ জন আহত হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

×