ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদযাত্রার শেষদিনে চাপ নেই পদ্মা সেতুতে

ঈদযাত্রার শেষদিনে চাপ নেই পদ্মা সেতুতে
×

ছবি: সমকাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১৯:০৫ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ১৯:০৬

ঈদযাত্রার শেষ দিনে দক্ষিণাঞ্চলের প্রবেশপথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু ছিল চাপমুক্ত। শুক্রবার সকাল থেকে সেখানে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল করছে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজায় যানবাহনের চাপ দেখা যায়নি।

এছাড়া দূরপাল্লার গণপরিবহন ও মোটরসাইকেলের চাপও কম ছিল। ঈদযাত্রার শেষ দিনে দক্ষিণমুখী কিছু যানবাহন দ্রুত টোল দিয়ে পদ্মা সেতু পার হতে দেখা গেছে।

পদ্মা সেতুর কল্যাণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বিড়ম্বনাহীন ছিল। শেষদিনের যাত্রা নির্বিঘ্ন রাখতে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ।

তিনি জানান, ৭টি বুথে দূরপাল্লার গণপরিবহন এবং ২টি অতিরিক্ত বুথসহ ৩টি বুথে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে। এতে দ্রুত টোলপ্লাজা অতিক্রম করতে পারছে দক্ষিণমুখী যানবাহন।

যাত্রীদের দিনরাত নিরবচ্ছিন্ন সেবা দিতে সংশ্লিষ্টরা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

আরও পড়ুন

×