ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবল সিমেন্টবোঝাই ৩ ট্রলার

পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবল সিমেন্টবোঝাই ৩ ট্রলার
×

ছবি: সমকাল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১৯:৩৭

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে হঠাৎ সৃষ্ট ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিমেন্ট নিয়ে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে রওনা দেয়। পথে নড়িয়া অংশে পদ্মা নদীতে পৌঁছালে আকস্মিকভাবে বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়। মুহূর্তেই নদীতে প্রবল ঝড় ও উত্তাল ঢেউ শুরু হয়।

প্রতিকূল পরিস্থিতিতে ট্রলারের চালকরা দ্রুত তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু ঢেউয়ের তীব্রতা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত একে একে তিনটি ট্রলারই ডুবে যায়।

তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা তাৎক্ষণিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। ট্রলারে থাকা সবাই নিরাপদে তীরে উঠেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

×