লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী
মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৭:৪০
| প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগ শাসনামলে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্পে ‘মেগা দুর্নীতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অসংখ্য মেগা প্রকল্প গ্রহণ করা হলেও এর সুফল গ্রামীণ সাধারণ মানুষ পায়নি। কিছু প্রকল্প সাময়িকভাবে প্রয়োজনীয় হলেও অনেক প্রকল্প ছিল, যেগুলো গত ১৭ বছরে না করলেও চলত। আবার কিছু জরুরি প্রকল্প বাস্তবায়ন করা হলেও সেগুলোর ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এক হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে।
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।
- বিষয় :
- দুর্নীতি
