ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় ফসলের খেতে পাওয়া ৭ ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

চুয়াডাঙ্গায় ফসলের খেতে পাওয়া ৭ ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
×

ছবি: সমকাল

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ২০:৫৭

চুয়াডাঙ্গায় ফসলের খেতে পাওয়া সাতটি ল্যান্ডমাইন (বোমা) সাদৃশ্য বস্তু নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে নিরাপদে এসব মাইন নিষ্ক্রিয় করে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম ডিসপোজাল টিম। 

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে জমি চাষের সময় ল্যান্ডমাইন সদৃশ বস্তু দেখতে পান ওই গ্রামের কৃষকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাইনগুলো শনাক্ত করে উদ্ধার কার্যক্রম শুরু করে যৌথবাহিনী। প্রায় এক মাস পর আজ সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এসব স্থল মাইন পুঁতে রাখে পাকিস্তানি হানাদার বাহিনী।

আরও পড়ুন

×