ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নীলফামারীতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ

এক সপ্তাহে আক্রান্ত ২৪৩ জন

নীলফামারীতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ
×

 নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ০৮:৩২

| প্রিন্ট সংস্করণ

নীলফামারীতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ডায়রিয়ায় আক্রান্ত ২৪৩ রোগী। তাদের অধিকাংশই শিশু বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের।

গতকাল শুক্রবার সকালে নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি, বিশুদ্ধ পানির সংকট এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। একই সঙ্গে মৌসুমি জ্বরেও আক্রান্ত হচ্ছেন অনেকে। যার মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি।
হাসপাতাল সূত্র জানায়, গত সাত দিনে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ২৪৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকিরা চিকিৎসাধীন। শয্যা সংকট থাকায় অনেক রোগী মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া হাম রোগের উপসর্গ নিয়ে ছয় শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের আলাদাভাবে আইসোলেশন বিভাগে রেখে শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
জোবায়ের নামে এক শিশুর মা বাবলি বেগম বলেন, ‘আমার সন্তান জ্বর, পাতলা পায়খানা, ঠান্ডা-কাশিতে ভুগছিল। বৃহস্পতিবার সকালে হাসপাতালে এনে ভর্তি করি। বিকেলের দিকে বাচ্চার সারা শরীরে র‍্যাশ ও ফুসকুড়ি উঠেছে। ডাক্তাররা বলেছেন, এটা হামের উপসর্গ।’

আরেক রোগীর মা মনোয়ারা বেগম বলেন, ‘হঠাৎ করে আমার বাচ্চার পাতলা পায়খানা শুরু হয়। 
ডা. দেবাশীষ সরকার বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। 

আরও পড়ুন

×