ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টার থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টার থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
×

রাশেদুল আনোয়ার টিপু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১৬:৫৪ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ১৬:৫৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ পল্লী ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৮) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আরমান (২৬) নামে আরও এক তরুণকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহত রাশেদুল আনোয়ার টিপু দাঁতমারা ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি হেঁয়াকো বনানী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। 

স্থানীয়রা জানায়, রাশেদুল ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তাদেরকে আচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আর আরমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ভূজপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অতিরিক্ত মদ্যপানকেই মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×