ঢেপা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার দুপুরে ঢেপা নদীতেৃ বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কন্সার্সের (বিওয়াইএফসি) উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। সভাপতিত্ব করেন বিওয়াইএফসি’র প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার। বিশেষ অতিথি ছিলেন পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন-এর ম্যানেজার রবার্ট কমল সরকার এবং বীরগঞ্জ থানার ডিএসবি কর্মকর্তা হায়হার আলী। উপস্থিত ছিলেন বিওয়াইএফসি’র প্রোগ্রাম অর্গানাইজার মজিদুল ইসলাম বাবু, রুয়েল এ্যাক্কাসহ সংগঠনের স্বেচ্ছাসেবক ও হাই-ক্লাবের সদস্যবৃন্দ।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে তিনটি দল অংশগ্রহণ করে। অমিত্যের দল প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে নারী বিভাগে দুটি দল অংশ নেয়, যেখানে দীপালীর দল প্রথম স্থান লাভ করে।
উত্তরাঞ্চলে এ ধরনের আয়োজন খুব কম হলেও বীরগঞ্জে এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
- বিষয় :
- নৌকাবাইচ
