ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অসুস্থ ত্রাণমন্ত্রী দুলুকে ঢাকায় এনে এভারকেয়ারে ভর্তি

অসুস্থ ত্রাণমন্ত্রী দুলুকে ঢাকায় এনে এভারকেয়ারে ভর্তি
×

আসাদুল হাবিব দুলু

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৮:১৬

| প্রিন্ট সংস্করণ

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সঙ্গে সঙ্গে তাঁকে নেওয়া হয় সৈয়দপুর সিএমএইচে। তাঁর অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

শনিবার দুপুর সোয়া ৩টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওনা দেয়। ত্রাণমন্ত্রী লালমনিরহাটে দুই দিনের সফরে গতকাল ইউএস-বাংলার একটি ফ্লাইটে সকাল সোয়া ৮টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। তিনি বিমান থেকে নেমে রেস্টরুমে গিয়ে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন।  এ সময় তিনি হঠাৎ মাথা ঘুরে অস্বস্তি ও অসুস্থতাবোধ করেন। পরে ত্রাণমন্ত্রীকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন

×