ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

সিআরবিতে হাসপাতাল নির্মাণ করা যাবে না

সিআরবিতে হাসপাতাল নির্মাণ করা যাবে না
×

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:৫৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ০৯:৪৫

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের ফুসফুস খ্যাত ‘সিআরবি’তে নতুন করে হাসপাতাল প্রতিষ্ঠার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দিয়েছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন। রেলমন্ত্রী শেখ রবিউল আলম হাসপাতালের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শন করবেন বলে ঘোষণা দেওয়ার পর থেকে লোকজন প্রতিবাদমুখর হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় হাসপাতাল নির্মাণ কার্যক্রম বন্ধ ঘোষণার দাবিতে বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।

গতকাল শনিবার দেওয়া বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক উদ্দেশ্যে সিআরবির কোনো অংশ ব্যবহার করা এবং কোনো বহুতল ভবন নির্মাণ করা যাবে না। শুধু পর্যটকদের আকর্ষণ করতে পাখির অভয়ারণ্য, জাদুঘর, প্রজাপ্রতি উদ্যান প্রতিষ্ঠা করা যাবে।

বিবৃতিদাতাদের মধ্যে আছেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, চুয়েটের প্রাক্তন ভিসি প্রফেসর মোজাম্মেল হক, সিডিএ বোর্ড সদস্য জেরিনা হোসেন, স্থপতি সুভাষ বড়ুয়া প্রমুখ।
 

আরও পড়ুন

×