ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সুলতানা জেসমিন জুঁই

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সুলতানা জেসমিন জুঁই
×

সুলতানা জেসমিন জুঁই

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ২৩:০২

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নাজিরপুরের মেয়ে সুলতানা জেসমিন জুঁই। সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সুলতানা জেসমিন জুঁই পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম বুইচাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল-এর সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।

মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পিরোজপুরসহ স্থানীয় এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা।

নিজের প্রতিক্রিয়ায় সুলতানা জেসমিন জুঁই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার ভালোবাসা ও দোয়ায় তিনি এ পর্যন্ত এসেছেন এবং শিগগিরই সবার সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করবেন।

উল্লেখ্য, তিনি বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং মামলা-হামলা ও কারাবরণও করেছেন। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এ মনোনয়ন তার দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের স্বীকৃতি।

আরও পড়ুন

×