ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঘুষ না পেয়ে নথি ছেঁড়া নির্বাহী প্রকৌশলীকে বদলি

ঘুষ না পেয়ে নথি ছেঁড়া নির্বাহী প্রকৌশলীকে বদলি
×

মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৮:২৮

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেনকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোশারফ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাঁকে রাজবাড়ী পৌরসভায় বদলি করা হয়।

মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেনের বিরুদ্ধে দুজন ঠিকাদার লিখিত অভিযোগ দেন পৌরসভার প্রশাসকের কাছে। ওই অভিযোগে বলা হয়, ঘুষ ছাড়া নির্বাহী প্রকৌশলী কোনো কাজ করেন না। এ ছাড়া চাহিদামতো ঘুষ না পেয়ে একজন ঠিকাদারের কার্যাদেশ ছিঁড়ে ফেলে ফাইলটি অকার্যকর করে দিয়েছেন তিনি। 
বিষয়টি নিয়ে গত ২৮ মার্চ সমকালে ‘মানিকগঞ্জ পৌরসভায় ঘুষ না পেয়ে নথি ছিঁড়ে ফেলার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্যরা সরেজমিন এসে অভিযোগকারী ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেন।
মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেন বলেন, বদলি সংক্রান্ত একটি আদেশের কপি পেয়েছি। কী কারণে বদলি করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন– পত্রপত্রিকায় পৌরসভার বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। গত সপ্তাহে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি পৌরসভায় এসে তদন্ত করে গেছেন। বদলির আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি। 

আরও পড়ুন

×