ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মীমাংসার কথা বলে সাবেক স্ত্রীকে খুন করে পালালেন স্বামী

মীমাংসার কথা বলে সাবেক স্ত্রীকে খুন করে পালালেন স্বামী
×

আঁখি আক্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০ | ০৭:১৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ | ০৭:৩৪

বিচ্ছেদের মীমাংসার কথা বলে পূর্ব পরিচিত এক বাড়িতে বেড়াতে এসে স্বামীর হাতে আঁখি আক্তার (২৬) নামের এক নারী খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়ার বাড়ি মসলিশ এলাকার মুসলেম মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

রুবেল মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক মুগারচর এলাকার মফিজুলের ছেলে।

রুবেলের পূর্ব পরিচিত নিপা আক্তার বলেন, ‌‘মঙ্গলবার সকাল ১০টার রুবেল তার সাবেক স্ত্রী আঁখিকে নিয়ে আমার বাড়িতে আসে। তারা জানান, দু'জনের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে তা কথা বলে মীমাংসা করবেন। সে জন্য তাদের আমার ঘরে বসতে দিতে হবে। আমি পূর্ব পরিচিত বিধায় তাদের ঘরে বসতে দিয়ে আমি বাড়ির ছাদে যাই। ছাদ থেকে ফিরে রুমে প্রবেশ করার সময় আমি কিছু বোঝার আগেই রুবেল আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে রুমে গিয়ে দেখি তার আঁখির গলাকাটা মরদেহ পড়ে আছে। এ ঘটনায় আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ি। পরে মোগরাপাড়া বাজারে গিয়ে রুবেলের বাবা মফিজুলকে বিষয়টি জানাই। পরে দু’জনই থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করি।’

নিপা জানান, একই এলাকার হাবিবপুর ভাড়া থাকার সময় রুবেলদের সাথে তাদের পরিচয় হয়। সেই সূত্র ধরে আজ সকালে সে আমার বাড়িতে আসে তার স্ত্রী সাথে কথা বলবে বলে।

পুলিশ জানায়, রুবেলের সাথে গত ৬ বছর আগে বিয়ে হয় বন্দর উপজেলার বাদুরী এলাকা নজরুল ইসলামের মেয়ে আঁখির সাথে। তাদের দাম্পত্য জীবনে হোমাইরা নামের একটি মেয়ে সন্তান রয়েছে। গত ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে তাদের বিচ্ছেদ ঘটে। মঙ্গলবার সকালে আঁখিকে একটি বাসায় ডেকে নিয়ে এসে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে রুবেল পালিয়ে যায়। পুলিশ আরো জানায়, হত্যার নমুনা দেখে মনে হচ্ছে- আঁখিকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাড়ি মজলিশ এলাকা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে প্রেরণ করেছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের স্বার্থে উদ্ধারকৃত আলামত কী তা প্রকাশ করা হয়নি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( খ-অঞ্চল) মো. খোরশেদ আলম জানান, নিহত আঁখি ও তার সাবেক স্বামী রুবেল সকাল ১০টার দিকে ওই বাসায় আসেন। তাদের পূর্ব পরিচিত নিপা অন্যকাজে ব্যস্ত থাকার এক পর্যায়ে হত্যাকাণ্ড ঘটিয়ে রুবেল পালিয়ে যায়। কি কারণে হত্যাকাণ্ড, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। 

আরও পড়ুন

×