ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পঞ্চগড়

বাসে যাত্রী তুলতে গিয়ে চালকের সহকারি নিহত

বাসে যাত্রী তুলতে গিয়ে চালকের সহকারি নিহত
×

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৬:২৯ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১৬:৪৪

পঞ্চগড়ের বোদায় চলন্ত যাত্রীবাহী বাসে যাত্রী তুলতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক চালকের সহকারি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার কাঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সামিম নামে একটি যাত্রীবাহী বাসে বোদা বাইপাস মোড়ে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে গাড়িতে তোলার চেষ্টা করছিলেন বাসের চালক সহকারি শান্ত। তবে বাসটির সঠিক নিয়ন্ত্রণ না হওয়ায় দুর্ঘটনাবশত শান্ত গাড়ির নিচে পড়ে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ‘নিহতের মরদেহ সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।’

আরও পড়ুন

×