ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গভীর রাতে পুড়ল ১৪ দোকান, ক্ষতি কোটি টাকার

গভীর রাতে পুড়ল ১৪ দোকান, ক্ষতি কোটি টাকার
×

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

পিরোজপুরে গভীর রাতের আগুনে একটি বাজারের ১৪টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে সদর উপজেলার শারিকতলা বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত একটার দিকে শারিকতলা বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই আগুন আশপাশের ১৪টি দোকানে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এলাকাবাসীকে আগুন নেভানোর কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 
অগ্নিকাণ্ডে মুদি, মণিহারি, ফার্মেসি ও ডেকোরেটরসহ ১৪টি দোকান পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহনাজ পারভীন সোনিয়া গতকাল শনিবার বলেন, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছেন। বাজারটির বেশির ভাগ দোকানঘরই পুড়ে গেছে। ব্যবসায়ীদের সব মালপত্র পুড়ে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার চেষ্টা করছেন।

আরও পড়ুন

×