নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৬:৩২
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে তাইফা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ সুনই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তাইফা মনি ওই গ্রামের তরিকুল ইসলাম ও রুবি আক্তার দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলছিল তাইফা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি খাল থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খাল-বিল ও জলাশয়ের আশপাশে শিশুদের নিরাপত্তায় আরও বেশি সতর্কতা প্রয়োজন। সামান্য অসতর্কতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- নেত্রকোনা
- পানিতে ডুবে মৃত্যু
- শিশুর মৃত্যু
