ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে তালাবদ্ধ ঘর থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

চট্টগ্রামে তালাবদ্ধ ঘর থেকে শিক্ষিকার লাশ উদ্ধার
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ মে ২০২৬ | ২০:৩৮

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে একটি তালাবদ্ধ ঘর থেকে পলি চৌধুরী (৪৬) নামের এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার দেওয়ানজী পুকুর পাড় এলাকার একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পলি চৌধুরী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকতা করতেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, ‘রোববার সকালে বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ৯৯৯ এ ফোন করে পলির স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় ওই শিক্ষিকার লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। স্বজনদের সাথে কথা বলে জেনেছি ওই শিক্ষিকা অবিবাহিত। টিনশেডের বাসাটিতে তিনি একাই থাকতেন।’ 

রাশেদুল ইসলাম আরো বলেন, ‘শনিবার সকাল থেকেই স্বজনদের সঙ্গে তার যোগাযোগ ছিল না। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল, দুর্গন্ধ বের হচ্ছিল। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার যাবতীয় বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।’

আরও পড়ুন

×