ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
×

ছবি: সংগৃহীত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৭:৩৫

পাবনার চাটমোহর উপজেলায় বজ্রপাতে রব্বান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মূলগ্রাম ইউনিয়নের প্রশাসক সোহেল রানা।

নিহত রব্বান আলী সাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাটক্ষেতে আগাছা পরিষ্কার করতে বাড়ি থেকে বের হন রব্বান আলী। দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মহেশ মাঠ এলাকায় পৌঁছালে বজ্রপাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।  

আরও পড়ুন

×