ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সিলেট স্টেশন ছাড়ার পর চট্টগ্রামগামী ট্রেনে আগুন, ৪০ মিনিট পর গন্তব্যে যাত্রা

সিলেট স্টেশন ছাড়ার পর চট্টগ্রামগামী ট্রেনে আগুন, ৪০ মিনিট পর গন্তব্যে যাত্রা
×

ছবি: ফাইল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৩:৩০

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্টেশন ছাড়ার দুই কিলোমিটারের মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ করার প্রায় ৪০ মিনিট পর ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায়। 

জানা গেছে, রেলস্টেশন ছাড়ার পর ট্রেনটি দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় পৌঁছালে ইঞ্জিনের বগিতে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুনের শিখা ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ইঞ্জিনে ধোয়া বের হওয়ার স্থানে কাপড় জাতীয় কিছু থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ফায়ার সার্ভিস ধারণা করছে। তাৎক্ষণিক রেলের কর্মীরা ও পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে। ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেন এবং যাত্রীরা। 

আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।

আরও পড়ুন

×