ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লালপুরে শোরুম মালিকের বাড়ি থেকে কিশোর শ্রমিকের মরদেহ উদ্ধার

লালপুরে শোরুম মালিকের বাড়ি থেকে কিশোর শ্রমিকের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১২:৩১

নাটোরের লালপুরে শোরুম মালিকের বাড়ি থেকে (১৪) বছর বয়সী এক কিশোর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল বাজারে মেসার্স সোহান এন্টারপ্রাইজের মালিক আব্দুল হাকিমের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ওই কিশোর শ্রমিকের নাম শুভ ইসলাম (১৪)। সে বড়াইগ্রাম উপজেলার তিরাইল এলাকার ফারুক হোসেনের ছেলে ও মেসার্স সোহান এন্টারপ্রাইজের শোরুমে কর্মচারী ছিলেন।

তবে এ ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারবেন বলে জানিয়েছেন লালপুর থানার ওসি।

মেসার্স সোহান এন্টারপ্রাইজ-১-এর ম্যানেজার নাহিদ হোসেন বলেন, শুভ হোসেন সোহান এন্টারপ্রাইজ এর দয়ারামপুর শাখার মোবাইলের দোকানে কর্মরত ছিলো। এর সুবাদে শুভ মালিক আব্দুল হাকিমের ধুপইল বাড়িতে থাকতেন।

আজ সকাল সাড়ে ৮টার দিকে শুভ অসুস্থ বোধ করায় মালিকের বাড়িতে গিয়ে তার শয়ন কক্ষ ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে সারাদিনে শুভর কোন সারা শব্দ না পেয়ে বিকাল ৫টার দিকে বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করে। দরজা না খোলায় এক পর্যায় ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরের তীরের সাথে শুভকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন তারা।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন

×